Book Review (মোরা বড় হতে চাই)

 



"মোরা বড় হতে চাই" বুকরিভিউ


লেখকঃজান্নাতুন নাইমা


তখন আমি কিশোর কন্ঠের একনিষ্ঠ ভক্ত।এটাই আমার পড়া সেরা মাসিক ম্যাগাজিন।তখনও আর এখনো ও।

কিশোরকন্ঠের একটা কলাম ছিল ক্যরিয়ার গাইড লাইন (মোরা বড় হতে চাই -এ টু জেড) ।

বেশিরভাগ সময় লিখতেন ড. আহসান হাবীব ইমরোজ।

উনার লেখার জাদু অপ্রতিরোধ্য। 

কিশোরকন্ঠে উনার বিয়ে নিয়ে একটা কলাম পড়েই জানতে পারি উনার একটা বই আছে"মোরা বড় হতে চাই"।

শুরু হলো আমার বইটা খুজে কিনার প্রচেষ্টা। 

আমি বিভিন্ন লাইব্রেরিতে খুঁজতে লাগলাম। 

অনেকেই দেখলাম বাঁকা চোখে তাকায়।আমার উৎসাহ আরো বেড়ে যায়।

 শেষমেশ একটা লাইব্রেরিতে পেলাম আর সেই আংকেল(দোকানদার) আমার খোজাখুজির গল্প শুনে আমায় এই অমূল্য বইটি বিনামূল্যে দিয়ে দিলেন।


পরেরদিন আমার পরীক্ষা, ভাবলাম পরে পড়বো কিন্তু অবশেষে নিজেকে সামলাতে না পেরে এই বই নিয়েই বসে পড়লাম।

একটা ছোট্ট বই যার প্রত্যেকটা ইঞ্চি জুড়ে মুক্তো ছড়ানো। আমার কিশোরী মনকে যে বইটি স্বপ্নে স্বপ্নে ভরিয়ে দিয়েছিলো সেটা এই ছোট্ট কলেবরের বই।

ক্যরিয়ার নিয়ে যখন আমি প্রচন্ড উচ্ছ্বসিত তখনই পাই...


★ক্যরিয়ার কী ও কেন এবং কিভাবে শিরোনামে অল্প কথায় গল্পের মতো সুন্দর কথামালা।

বেশ সাবলীল ভাষায় লেখক এই বইয়ে জীবনের উদ্দেশ্য আর পাথেয় তুলে ধরেছেন।



পরবর্তী শিরোনাম 

★মোরা বড় হতে চাই ★ 

এটাই বইয়ের চুম্বকঅংশ। 

কে সবচেয়ে বড়?

সুদৃঢ় আকাংখা

সাধনা আর সাধনা

পড়ালেখা আর পড়ালেখা 

এবং সবশেষে পড়,পড় আর পড়। 

এই অংশে লেখক সেই বাণীটির প্রতিফলন তুলে ধরেছেন যেটি আল কুরআনের প্রথম বাণী " পড় তোমার প্রভুর নামে"। 

পড়াশোনার গুরুত্ব, পড়াশোনার সঠিক উপায়, সঠিক সময়, এবং আরো কিছু বেশ গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন এই শিরোনামের অধীনে।


এরপর আসে প্রশ্ন প্রতিভা :জন্মগত? নাকি সাধনালব্ধ???

এই অংশে লেখক আইনস্টাইন,জিন.ডি.রকফেলারসহ জ্ঞানীদের উদ্ধৃতি দিয়ে বুঝিয়ে দেন এই সুন্দর প্রশ্নের জবাব।


আপনি কি জানেন বিশ্বের সর্ববৃহৎ সুপার কম্পিউটার কোনটা?? 

এই অংশে আপ্নাকে লেখক এমন এক কম্পিউটারের সাথে আপনার পরিচয় করাবেন যার মালিক হতে পারেন আপনি নিজেও।


★বড় যদি হতে চাও এবং 

অধ্যয়নের পূর্বে প্রস্তুতিমূলক বিষয়সমূহ এই ছোট্ট বইয়ে যুক্ত করতে ভুলেননি প্রিয় লেখক।


★সর্বকনিষ্ঠ বৈজ্ঞানিক 

চব্বিশ ঘণ্টা পড়া

পড়ার সুন্দর পদ্ধতি 

মোরা কেন ইংরেজি শিখবো

মনোযোগ -সংযোগ

চলো আরেকটি গল্প পড়ি

ভালো রেজাল্ট করতে হলে

আমাদের স্বর্ণোজ্জল ইতিহাস, এরকম আরো অনেক সুন্দর বিষয়বস্তুকে সহজে বুঝাতে অয়ারার অনন্য কৌশল এই বইয়ের বৈশিষ্ট্য। 


★বড় হতে নেইকো বাধা,

বিশ্ব মাঝে শীর্ষ হবো,

চোখের আলো নয়, মনের আলোতে বিশ্বজয়,এই শিরোনামে আপনি জানতে পারবেন সফল ব্যক্তিদের গল্প আর সাথে নিজেকে নিয়ে স্বপ্ন দেখার কল্প।


★ছোট থাকবো না মোরা চিরদিন,

তারপরও সবচেয়ে দামী হলো পড়াশোনা এই কলাম গুলো পড়লে ইনশাল্লাহ আপনি জানতে পারবেন শিক্ষা কি এবং কতোটা গুরুত্বপূর্ণ। 

সবিশেষ বইটি আপনাকে দেখাবে

স্বপ্ন।

স্বপ্ন নামের সর্বশেষ এই কলামটি আপনাকে নিয়ে যাবে স্বপ্নের পবিত্র রাজ্যে যেটা আপনি চাইলেই পূর্ণ করতে পারবেন ইনশাআল্লাহ।


সৌজন্যেঃ Readers' Club

Comments

Popular Posts

বই পরিচিতি (আমাদের জাতিসত্তার বিকাশধারা)