Posts

Showing posts with the label book review

Book Review (মোরা বড় হতে চাই)

Image
  "মোরা বড় হতে চাই" বুকরিভিউ লেখকঃজান্নাতুন নাইমা তখন আমি কিশোর কন্ঠের একনিষ্ঠ ভক্ত।এটাই আমার পড়া সেরা মাসিক ম্যাগাজিন।তখনও আর এখনো ও। কিশোরকন্ঠের একটা কলাম ছিল ক্যরিয়ার গাইড লাইন (মোরা বড় হতে চাই -এ টু জেড) । বেশিরভাগ সময় লিখতেন ড. আহসান হাবীব ইমরোজ। উনার লেখার জাদু অপ্রতিরোধ্য।  কিশোরকন্ঠে উনার বিয়ে নিয়ে একটা কলাম পড়েই জানতে পারি উনার একটা বই আছে"মোরা বড় হতে চাই"। শুরু হলো আমার বইটা খুজে কিনার প্রচেষ্টা।  আমি বিভিন্ন লাইব্রেরিতে খুঁজতে লাগলাম।  অনেকেই দেখলাম বাঁকা চোখে তাকায়।আমার উৎসাহ আরো বেড়ে যায়।  শেষমেশ একটা লাইব্রেরিতে পেলাম আর সেই আংকেল(দোকানদার) আমার খোজাখুজির গল্প শুনে আমায় এই অমূল্য বইটি বিনামূল্যে দিয়ে দিলেন। পরেরদিন আমার পরীক্ষা, ভাবলাম পরে পড়বো কিন্তু অবশেষে নিজেকে সামলাতে না পেরে এই বই নিয়েই বসে পড়লাম। একটা ছোট্ট বই যার প্রত্যেকটা ইঞ্চি জুড়ে মুক্তো ছড়ানো। আমার কিশোরী মনকে যে বইটি স্বপ্নে স্বপ্নে ভরিয়ে দিয়েছিলো সেটা এই ছোট্ট কলেবরের বই। ক্যরিয়ার নিয়ে যখন আমি প্রচন্ড উচ্ছ্বসিত তখনই পাই... ★ক্যরিয়ার কী ও কেন এবং কিভাবে শিরোনামে অল্প কথায় গল্পের মতো স...